হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় নারীর মৃত্যু
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় নারীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০২:৪৩:৪৪ পূর্বাহ্ন

হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় নারীর মৃত্যু


সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় এক অজ্ঞাত পথচারী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, প্রায় ৬০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন কালো রঙের অজ্ঞাত এক নারী পুটিজুরী বাজার এলাকায় ঘুরাঘুরি করছিলো। রাত সাড়ে ৯ টার দিকে তিনি পুটিজুরী বাজার হইতে ঢাকা  সিলেট মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে ডুবাঐ বাজারের দিকে যাচ্ছিলেন। 

অজ্ঞাত ঐ নারী মহাসড়কের হাসনাবাদ নামক স্থানে এসে মাঝ রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। এসময় একটি বাসের নিচে পড়ে চাকার সাথে স্পৃষ্ট হলে মাথা এবং শরীরের মাংস খ-বিখ- হয়ে রাস্তার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এসময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে পরে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই সুজন মজুমদার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে লাশের টুকরো গুলো বস্তাবন্দি করে তাদের হেফাজতে নিয়ে যান। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (এসআই) সুজন মজুমদার জানান, অজ্ঞাত বাস চাপায় বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। লাশের টুকরো গুলো বস্তাবন্দি করে থানায় নেয়া হচ্ছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার