চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন সৈয়দ পরিবারের দুই নেতা। দুইজনই আবার বিএনপির সিনিয়র নেতা ছিলেন। স্থানীয়দের কাছে দুইজনই সাব হিসেবে খ্যাত।
একজন হলেন- চুনারুঘাট উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে সৈয়দ লিয়াকত হাসান, তিনি ভোট পেয়েছেন ৫৩ হাজার ৪৫৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আবু তাহের। তিনি ভোট পেয়েছেন ৪৪ হাজার ৫৭৬।
অন্যজন হলেন- মাধবপুর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান, তিনি ভোট পেয়েছেন ৬২ হাজার ৪৮২। নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, তিনি ভোট পেয়েছেন ৩৭৭৮৬।
এলএইচ




