মাধবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন যারা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

মাধবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন যারা

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৮:৫৮:১৫ পূর্বাহ্ন

মাধবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন যারা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টানা তৃতীয় বার চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান পুরুষ মোঃ এরশাদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা আক্তার নির্বাচিত হয়েছেন।

৫ জুন বুধবার  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭ টা থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে কক্ষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন মাধবপুর  উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা এ,কে,এম ফয়সাল । 

নির্বাচনে জেলা আওয়ামিলীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী অসীম কে বড় ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মোঃ শাহজাহান ।  তিনি ৬২ হাজার  ২৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জাকির হোসেন চৌধুরী ৩৮ হাজার ৫২ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ এরশাদ আলী বই প্রতীকে ২৮ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আজিজ চশমা প্রতীকে ২৭ হাজার ৯৬৮ ভোট, ধীরা নায়েক মাইক প্রতীকে ১৯ হাজার ৩১৩, , মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাইমেশিন প্রতীকে ৪৯  হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোছাঃ আছমা আক্তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফাতেমা-তুজ-জোহরা (রিনা) পদ্মফুল  প্রতীকে ১৮ হাজার ২০৩ ভোট। 

এ উপজেলায় ৯৩ টা কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের  সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৯ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১লাখ ২ হাজার ৫৮৮। বাতিল ভোট ২হাজার ৪৭১। এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ ৬ জন, নারী ভাইস-চেয়ারম্যান ৪জন সহ ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার