হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের মাতা চিরনিদ্রায় শায়িত
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের মাতা চিরনিদ্রায় শায়িত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ১১:৫৫:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের মাতা চিরনিদ্রায় শায়িত

ছবি : নিজস্ব


হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর শাশুড়ি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার ও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির এর মাতা মেহেরুন নেছার দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ জুমা টাউন হল রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা ও বিকাল ৫টায় বাহুবল উপজেলার বড়গাঁও জামে মসজিদে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে।

নামাজে জানাজায় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, “মরহুম মেহেরুন নেছা অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি পরিবার-পরিজন ছাড়াও পরিচিত সবার খেঁাজখবর রাখতেন এবং প্রয়োজনে তঁাদের পাশে থাকতেন। তিনি একজন আদর্শ মা।”

এমপি আবু জাহির মরহুম মেহেরুন নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

পৃথক নামাজে জানাজায় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও ইকবাল হোসেন খানসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লীরা অংশ নেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে হবিগঞ্জ শহরের রাজনগরস্থ নিজ বাসভবনে মেহেরুন নেছা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তঁার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৭ ছেলে ও ৩ মেয়েসহ ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার