ছবি: নিজস্ব
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ১৯ জনকে। এ ঘটনায় মামলা দায়ের করে শুক্রবার বিকেলে আসামীদের আদালতে প্রেরণ করে পুলিশ।
জানা যায়- বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি সড়ক এলাকায় অভিযান চালায় শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ। এসময় ১১টি ট্রাকভর্তি ৩৭৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। আটক করা হয় ট্রাকের চালক, হেল্পার ও চোরাকারবারিসহ ১৯ জনকে। জব্দ করা চিনির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার সাভার উপজেলার মানিকনগর এলাকার আ. সামাদের ছেলে নিজাম উদ্দিন (৩৮), মাগুড়া জেলার মুহাম্মদপুর উপজেলার আরপারা গ্রামের শুকুর জমাদারের ছেলে মো. মোক্তার হোসেন (২৬), রাজশাহী জেলার জয়কৃণষ্ণপুর এলাকার নমির উদ্দীনের ছেলে মো. সাজ্জাদ আলী (৪৫), একই জেলার বেলপুকুর এলাকার কালাম আলীর ছেলে মো. তামিম (১৯), সিলেট জেলার জৈন্তাপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে মো. হারুন আল হাবিব রশিদ (২৬), রাজশাহীর হলদীগাছী এলাকার ইনছার আলীর ছেলে মো. রুবেল আলী (৪০), একই এলাকার হান্নান আলীর ছেলে মো. হানিফ আলী (২০), সিলেটের জৈন্তাপুর এলাকার ফয়জুল হাসানের ছেলে ফখরুল ইসলাম (৪২), নওগা হেলার গনেশপুর এলাকার মকবুল মন্ডলের ছেলে মো. আকমল হোসেন (২৫), একই জেলার মঙলাপাড়া কলিম উদ্দীন সরকারের ছেলে মো. মোয়াজ্জেম আলী (২৫), রাজশাহী জেলার কাটাখালী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সেলিম রেজা (৪৭), একই জেলার এয়ারপোর্ট এলাকার আজাদ আলীর ছেলে রকি মিয়া (২২) ও শাহমুদ্দীন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজীব আলী।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এস এইচ টি/




