নবীগঞ্জে ভুমি সেবা সপ্তাহ পালন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে ভুমি সেবা সপ্তাহ পালন

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৩:৩৯:৫৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে ভুমি সেবা সপ্তাহ পালন


নবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবারে (০৮ জুন) থেকে শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪। নবীগঞ্জে শনিবার ৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার,নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলার পজীব কমকর্তা শাকিল আহমেদ,মৎস্য কর্মকর্তা,আসাদ উল্লাহ,নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল প্রমুখ। এতে প্রতিটি ইউনিয়নের ভুমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে, জনগণের মাঝে ব্যাপক পরিচিত করানোর লক্ষ্যে এবারের ভূমি সেবা সপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দ্বোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে land. gov. bd ভূমি সেবা প্ল্যাটফর্ম।

এলএইচ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার