শায়েস্তাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ১০:৫৪:১৬ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ছবি : নিজস্ব


'স্মার্ট ভূমি সেবা , স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশে ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ভূমি সেবা সপ্তাহ -২০২৪ উদ্বোধন করা হয়েছে ।  শনিবার (৮ জুন ) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে তথ্য কেন্দ্র কাম-সেবা বুথের উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) নাহিদ ভূইয়া পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সপ্তাহ ব্যাপী ভূমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া জানান , এই ভূমি সেবা সপ্তাহ চলবে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। উপজেলা সকল ভূমি অফিস থেকে ভূমি সেবা সপ্তাহ  উপলক্ষে অফিস চলাকালীন তথ্য কেন্দ্র কাম- সেবা বুথে যে কোন নাগরিক তার জমি সংক্রান্ত সমস্যার বিষয়ে জানতে পারবে।

এছাড়া ও অনলাইনে মাধ্যমে সেবা গ্রহীতাগণকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত স্মার্ট ভূমি সেবা খাজনা দেওয়া ,নাম জারী আবেদন করা সহ স্মার্ট ভূমি সেবা সম্পর্কে অবহিত করণ সহ ভূমি সংক্রান্ত সকল সমস্যা সেবা প্রদান করা হবে। 

উদ্বোধনী শেষে একটি বর্ণাঢ্য র ্যালী নিয়ে পথ পদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা - কর্মচারী,ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ সেবা গ্রহীতাগণ।  

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার