ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচঙ্গের খাগাউড়া হাওরে হাস চরাতে গিয়ে বজ্রপাতে লিটন মিয়া (২৬) নামে এক যুবক মৃত্যু হয়েছে । রোববার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক খাগাউড়া গ্রামের মৃত সঞ্জব আলীর ছেলে।
পুলিশ জানায়, নিহত লিটন মিয়া একটি হাসের খামারে কাজ করতেন।
রোববার সকালে তিনি হাওরে হাস নিয়ে যান। দুপুরে হঠাৎ করে বজ্রপাত হলে লিটন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ দাফনের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এস এইচ টি/




