মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. জহিরুল হকের পিতার ইন্তেকালে ব্যারিস্টার সুমনের শোক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. জহিরুল হকের পিতার ইন্তেকালে ব্যারিস্টার সুমনের শোক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ১১:৩০:৫০ পূর্বাহ্ন

মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. জহিরুল হকের পিতার ইন্তেকালে ব্যারিস্টার সুমনের শোক

ছবি: নিজস্ব


সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল এর পিতা ও হবিগঞ্জের আদর্শ শিক্ষক আলহাজ্ব মোঃ জবরু মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুম শিক্ষকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, হবিগঞ্জের জনপ্রিয় শিক্ষক মোঃ জবরু মিয়া (৭০) গত শুক্রবার ভোরে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রয়াত শিক্ষকের নামাজে জানাজা শুক্রবার বাদ আসর শায়েস্তানগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।  তিনি তিন ছেলে, দুই মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিক্ষক আলহাজ্ব জবরু মিয়া জেলা শহরে শায়েস্তানগর এলাকার বাসিন্দা। সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সহকারি অধ্যাপক সাইদুল হক ও হবিগঞ্জ প্রেসক্লাব সদস্য মোঃ নূরুল হক কবিরের বাবা তিনি।
নানা কারণে পড়ালেখা অনিশ্চিত হয়ে যাওয়া অনেক ছাত্রছাত্রীকে তিনি সন্তানের মতো আগলে রেখে শিক্ষাদান করতেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাতেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সাহিদ আলী এবং প্রকৌশলী গোলাম সারোয়ার মরহুমের দুই মেয়ের জামাতা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার