শায়েস্তাগঞ্জে বিক্রির জন্য প্রস্তুত ২৫ মনের জায়েদ খান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বিক্রির জন্য প্রস্তুত ২৫ মনের জায়েদ খান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ০১:৪৮:৩৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে বিক্রির জন্য প্রস্তুত ২৫ মনের জায়েদ খান

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কোরবানির পশুর হাটগুলো এখন পর্যন্ত জমে না উঠলেও খামারগুলোতে চলছে পশু কেনাবেচা। পরিচ্ছন্ন পরিবেশে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে  কোরবানির পশু কেনার সুবিধা থাকায় অধিকাংশ মানুষই খামারমুখী হচ্ছেন। আর, বিচিত্র নামকরণ করা বড় আকৃতির গরুগুলোই এখন খামারের মূল আকর্ষণ। শায়েস্তাগঞ্জের সবচেয়ে বড় গরুটির নাম রাখা হয়েছে 'জায়েদ খান'। জায়েদ খানকে দেখতে ভীড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা।

শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামে সুজন মিয়ার খামারে গত এক বছর যাবত পরম যত্নে লালন পালন করা হচ্ছে শাহীওয়াল জাতের জায়েদ খান কে। খাদ্য তালিকায় রয়েছে ভুসি, খইল, সবুজ ঘাস ও খড়সহ পুষ্টিকর দেশীয় দানাদার খাবার। লাল রঙের ২৫ মণ ওজনের জায়েদ খান লম্বায় ১০ ফুট ও উচ্চতা সাড়ে পাঁচ ফুট ছাড়িয়েছে। এবারের কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা জায়েদ খানের দাম পাঁচ লক্ষ টাকা হাঁকছেন খামারি। জায়েদ খান ছাড়াও তার খামারে বিক্রি যোগ্য ৬ টি শাহীওয়াল ও দেশি জাতের গরু রয়েছে।

নামের বিষয়ে খামারি সুজন মিয়া বলেন, আমরা আদর করে গরুটির নাম জায়েদ খান রেখেছি, কারন গরুটির গঠন অনেকটা জায়েদ খানের মতো। এ ছাড়া জায়েদ খান বলে ডাক দিলে গরুটি সাড়া দেয়। 

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে, এ বছর শায়েস্তাগঞ্জ উপজেলায় কুরবানী যোগ্য পশু রয়েছে ২৪৭৯ টি। যার মধ্যে গরু ২০২১ টি, ছাগল ৩৮১ টি এবং ভেড়া ৭৭ টি। বিপরীতে কুরবানির পশুর চাহিদা ২২৪২ টি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ নাজিম উদ্দীন বলেন, সুজন মিয়ার গরুটি এ বছর প্রানী সম্পদ প্রদর্শনী মেলায় ১ম স্থান অর্জন করেছে। এটিই শায়েস্তাগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু। আশাকরি তিনি আশানুরূপ মুল্য পাবেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার