হবিগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট,দাম বেশি হওয়ায় ক্রেতারা হতাশ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট,দাম বেশি হওয়ায় ক্রেতারা হতাশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ১২:১৭:৩২ অপরাহ্ন

হবিগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট,দাম বেশি হওয়ায় ক্রেতারা হতাশ

ছবি: নিজস্ব


হবিগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভাল দামের আশায় জেলার বিভিন্ন হাটে গরু নিয়ে ছুটছেন পাইকাররা। তবে ক্রেতাদের দাবি, অন্যবারের চেয়ে এবার গরুর দাম বেশি।

বাজারে আসা অনেক ক্রেতা জানান, ১ লাখ টাকার নিচে ভালো কোনো গরু পাওয়া যাচ্ছে না। তবে ঈদের এক দু’দিন আগে দাম কিছুটা কমতে পারে বলে তাদের ধারণা। তাই অনেকে বাজারে আসলেও গরু না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন। 

অন্যদিকে ব্যবসায়ীদের দাবি খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে হবিগঞ্জের গরুর বাজার, মিরপুর বাজার, শায়েস্তাগঞ্জ বাজার, কেশবপুর বাজার, মাধবপুর বাজার, চুনারুঘাট, পৈল, নবীগঞ্জ বাংলা বাজারসহ বিভিন্ন বাজারে এসেছেন।

সরেজমিনে শায়েস্তাগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, অনেক সুন্দর সুন্দর গরু হাটে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু দাম বেশি হওয়ায় বেচা-কিনি তেমন একটা নেই। তবে বিক্রেতাদের দাবি, ঈদ আসতে আরো বেশ কয়েকদিন বাকি। তাই ক্রেতারা বাজারে এসে গরু দর-দাম করছেন। বাজারে গরুর দাম কেমন তা পরখ করছেন। সময় ঘনিয়ে এলে ঠিকই বেচা-কেনা জমে উঠবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার