শায়েস্তাগঞ্জে ট্রেন-সিএনজি সংর্ঘষে মহিলা নিহত, আহত ৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রেন-সিএনজি সংর্ঘষে মহিলা নিহত, আহত ৩

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৩:৪১:১৩ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রেন-সিএনজি সংর্ঘষে মহিলা নিহত, আহত ৩

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেন ও সিএনজি অটোরিকশার সংর্ঘষে এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময়  চালকসহ আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্তায় তাদের হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার(১২ জুন) দুপুর ১ টায় চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লস্করপুর রেলগেইটে পৌছলে গেইটম্যান বাশ ফেলে গেইট বন্ধ করে দেয়। এ সময়  মিরপুর থেকে ছেড়ে আসা 

শায়েস্তাগঞ্জগামী সিএনজি অটোরিকশা গেইটম্যানের সিগনাল অমান্য করে রেললাইনের উপর উঠে পড়ে। এ সময় পাহাড়িকা ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা দুমড়ে -মুচড়ে যায়। এতে সিএনজি অটোরিকশার মহিলা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অন্যরা যাত্রীরা গুরুতর আহত হন। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ফাড়ি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হাসাপতাল মর্গে পাঠান।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন রেলগেইট লাগানো অবস্তায় সিএনজির চালক রেললাইনে উঠায় এ দুর্ঘটনা ঘটে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার