বাহুবলে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বাহুবলে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৭:৩৩:১০ পূর্বাহ্ন

বাহুবলে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবলে হাসপাতাল এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ ফজল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (১২ জুন) দুপুর ২টার সময় ওই ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও ১ টি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ওই ব্যক্তি উপজেলার বাবনাকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে। 

অভিযানে অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সোহেল রানা'র নেতৃত্বে ডিবি পুলিশের একদল সদস্য। এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/ টিপু /মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার