বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ উদযাপন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ উদযাপন

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ১০:৫৫:৫১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ উদযাপন

ছবি : নিজস্ব


স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক এই শ্লোগান কে  প্রতিপাদ্য করে হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।  বুধবার( ১২ জুন) দুপুর ১টায় দিবসটি পালন উপলক্ষে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভূমিসেবা সপ্তাহ উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি।  সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: সাইফুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া শাহেদ,যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউন উল্লা,উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম সিদ্দিকী,সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার ও স্হানীয় সংবাদকর্মীগন।

সভায় সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জানান, ভূমিসেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে মিউটেশন করার জন্য বানিয়াচং উপজেলা ভূমি অফিস হবিগঞ্জ জেলার মধ্যে এগিয়ে রয়েছে। বানিয়াচংয়ে মাত্র ১৪ দিনে মিউটেশন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, যারা ভূমি অফিসের বিভিন্ন দায়িত্বে রয়েছেন আপনাদের আরও দায়িত্বশীল হয়ে সাধারণ  মানুষের জন্যে কাজ করতে হবে।  প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে দেশ বিভিন্নভাবে এগিয়ে গেছে। এইক্ষেত্রে ভূমিসেবার মান ও উন্নত হয়েছে।  মানুষকে এখন আর হয়রানি পোহাতে হয়না।

জৈন্তাবার্তা / রুমন/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার