ছবি: সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার থেকে ১২০ পিস ইয়াবাসহ আমিনূল ইসলাম নামের এক মুদি মাল ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
গত বুধবার রাত পৌনে দুইটার দিকে গোপন সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রাইভারবাজারে মুদি মাল ব্যবসায়ী মেসার্স ময়না মিয়া স্টোর এর মালিককে আটক করা হয়। সে শায়েস্তাগঞ্জ কদমতলী গ্রামের ময়না মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ গ্রেফতারকৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মুদি মালের ব্যবসার আড়ালে মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করত।
গতকাল ডিবি পুলিশ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্বদেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই রুমেন আহমেদ, এসআই আলমগীরসহ ডিবি পুলিশের একদল পুলিশ সদস্য।
এস এইচ টি/




