মাধবপুর ইটাখোলা রেলস্টেশনে অগ্নিকাণ্ড
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

মাধবপুর ইটাখোলা রেলস্টেশনে অগ্নিকাণ্ড

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৫:৪৬:১২ পূর্বাহ্ন

মাধবপুর ইটাখোলা রেলস্টেশনে অগ্নিকাণ্ড

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট রেলসেকশনের ইটাখোলা পুরাতন রেলস্টেশনে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এতে স্টেশন মাষ্টারের কক্ষটি আগুনে পুড়ে গেছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইটাখোলা পুরাতন রেলস্টেশনে স্টেশন মাষ্টারের কক্ষে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে রেলষ্টেশনের দুটি কক্ষ আগুনে পুড়তে থাকে। স্থানীয়রা আগুনে পুড়া দৃশ্য দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাধবপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

স্থানীয়দের ধারনা রেলস্টেশনে আগুনের ঘটনার সঙ্গে মাদক চোরাকারবারীরা জড়িত। সন্ধ্যার পর পরিত্যক্ত রেলস্টেশনে মাদক চোরাকারবারীদের এখানে আড্ডা বসে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সেয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, ইটাখোল রেলস্টেশনের দীর্ঘদিন ধরে মাদকসেবী ও চোরাকারবারীদের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। 

রেলস্টেশনের আগুনের ঘটনার সঙ্গে এ চক্রটি জড়িত থাকতে পারে। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান রাত সাড়ে ১০ টার দিকে ইটাখোলা পুরাতন রেলস্টেশনের পরিত্যক্ত টিনসেটের একটি ভবনে আগুনের ঘটনা ঘটে। আগুনে কাটের তৈরি দুটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম জানান, রেলস্টেশনে কিভাবে আগুন লাগল ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। কেউ ঘটনার সঙ্গে জড়িত থাকলে সরকারি সম্পদ আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধে তাকে আইনের আওতায় আনা হবে। 



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার