মেয়ের স্বপ্ন পুরণে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরলেন প্রবাসী
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

মেয়ের স্বপ্ন পুরণে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরলেন প্রবাসী

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৯:৫৩:৪৪ পূর্বাহ্ন

মেয়ের স্বপ্ন পুরণে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরলেন প্রবাসী

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মেয়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরেছেন গ্রীস প্রবাসী সায়মন আহমেদ। এসময় শতশত মানুষ হেলিকপ্টার দেখতে জড়ো হন। 

শনিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে গ্রীস প্রবাসী সায়মন আহমেদ স্ত্রী সন্তানসহ তাদের বহনকারী একটি হেলিকপ্টার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগঁাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। 

সায়মন আহমেদ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগঁাও গ্রামের বাসিন্দা ও গ্রীসের শাহ জালাল স্টোর এন্ড মোবাইল সেন্টার ও নাবিলা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী। 

জানা যায়- শনিবার সকালে গ্রীস থেকে বাংলাদেশে আসেন প্রবাসী সায়মন আহমেদ। তার মেয়ে নাবিলার স্বপ্ন বাবার সঙ্গে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরবে। সেই স্বপ্ন পূরণে শনিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে প্রবাসী এয়ার এন্ড হেলিকপ্টার সার্ভিসের মাধ্যমে প্রবাসী সায়মন আহমেদ স্ত্রী সন্তানদের নিয়ে একটি হেলিকপ্টার যোগে নবীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হন।

পরে তাদের বহনকারী হেলিকপ্টার পানিউমদা ইউনিয়নের ভরগঁাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতারণ করে। এর আগে থেকে হেলিকপ্টার আসার খবর পেয়ে আশপাশের শতশত উৎসুক জনতা ভরগঁাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে স্থানীয় লোকজন তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার