মাধবপুরের নোয়াপাড়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পূনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মাধবপুরের নোয়াপাড়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পূনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ১১:৫৭:০৪ পূর্বাহ্ন

মাধবপুরের নোয়াপাড়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পূনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পূনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার(১৮ জুন) বিকালে ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ পূনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের ভাইস চ্যান্সেলর ড. মোহাস্মদ জহিরুল হক।

বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ড. মোহাম্মদ আশরাফুল আলম ও সিলেট ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল জাহের,পরিবেশ আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও স্যামসাং বাংলাদেশ এর হেড অব লজিস্টিকস মীর আবু সাইদ দুলু।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের ফারহানা আক্তার, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবিহা আক্তার ইমু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকাশ চন্দ্র রশীল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাকদীর হুসেন শুভ সরকারি তিতুমীর কলেজের তৌহিদুল ইসলাম, নর্থ ইস্ট মেডিকেল কলেজের এস এম তারিফ বিন সালেহ।

পরে ৪ জনকে গুনীজন সংবর্ধনা ও ২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার