হবিগঞ্জের সকল নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

হবিগঞ্জের সকল নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ০১:১৩:১৪ পূর্বাহ্ন

হবিগঞ্জের সকল নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।বৃষ্টির পাশাপাশি পাহাড়ী ঢলের কারণে পানি বৃদ্ধি পাচ্ছে। এর মাঝে সকল নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান,হবিগঞ্জের সকল নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিপদ সীমার ১৩১ সেঃমিঃ, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ২১ সেঃ মিঃ ও শহরেরর মাছুলিয়া পয়েন্টে ৭৫ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

এছাড়া বানিয়াচংয়ের মার্কুলিতে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ২১ সেঃ মিঃ ও আজমিরিগঞ্জে কালনী কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ৩১ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১১৫ মিলিঃ মিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া টানা ভারী বর্ষনে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ নদীর পানি আরো বাড়বে।

জৈন্তা বার্তা ডেস্ক /



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার