নবীগঞ্জে বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

নবীগঞ্জে বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৯:০৬:৫৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জে বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন (হবিগঞ্জ -১) নবীগঞ্জ-বাহুবল  আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

বৃহস্পতিবার (২০ জুন) বিকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে তিনি ত্রাণের চাল বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা, হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন বিপি এম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনপম দাশ অনুপ, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সাবেক সভাপতি আশাহীদ আলী আশা প্রমুখ।এছাড়াও স্থানীয় জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।

এসময় আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন।আমরাও আপনাদের পাশে আছি, চিন্তার কারণ নেই। স্থানীয় প্রশাসন সদা নজরদারি রাখছে। বর্তমান জনবান্ধব সরকার মানুষের কল্যাণে ও সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ  জানান, বন্যার্তদের জন্য উপজেলায় মোট ৯টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা  হয়েছে।প্রয়োজনে আরও বন্যাশ্রয়কেন্দ্র খোলা হবে। বন্যা মোকাবেলা করার জন্য সকল প্রকার প্রস্তুতি রাখা হয়েছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবৎ প্রবল বৃষ্টিপাতে উপজেলার ইনাতগঞ্জ, দীঘলবাক ও আউশকান্দি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।বাড়ী ঘর, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় বন্যার পানি উঠেছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কয়েক শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

 উল্লেখ্য, ৩ ইউনিয়নের প্রতিটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

জৈন্তা বার্তা ডেস্ক / টিটু



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার