বাহুবলে পোল্ট্রি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

বাহুবলে পোল্ট্রি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৩:৪১:২৮ পূর্বাহ্ন

বাহুবলে পোল্ট্রি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলে পোল্ট্রি ব্যবসায়ীকে শ্বশুরবাড়ী লোকজন কর্তৃক হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ১০ টার দিকে তার বসত ঘরে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

নিহত পোল্ট্রি ব্যবসায়ী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মাসুক মিয়া (৩৫)।

নিহতের মা বলেন, পাশের গ্রাম চিচিরকোট গ্রামের মাসুক বিয়ে করে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ীর লোকদের সাথে বিরোধ চলে আসছিল। তার স্ত্রী বাদি হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও দায়ের করেছে। তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। আজ সত্যি সত্যি তারা আমার ছেলেকে মেরে ফেলেছে।

বাহুবল মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান জনান, আমি ঘটনা স্হলে গিয়েছিলাম। বিস্তারিত ময়নাতদন্তের পরে বলা যাবে। রাত সাড়ে ১১টার সময় ঘটনা স্হল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার