শায়েস্তাগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৮:২২:৪৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের ভারি বর্ষনে শায়েস্তাগঞ্জের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়।

এতে উপজেলার নূরপুর,শায়েস্তাগঞ্জ ও  ব্রাম্মণডুরা  ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দী অবস্থায় ও কর্মহীন হয়ে পড়ে আছেন।

২১ জুন শুক্রবার উপজেলার নূরপুর  ইউনিয়নের চন্ডিপুর,বারলারিয়া,শ্রীরামপুর,মদনপুর,চানপুর,আলগাপুর, নোয়াহাটি,সুরাবই ও পূরাসুন্দা গ্রামে পানিবন্দী মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে চাউল বিতরণ করেন শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা, ভাইস চেয়ারম্যান আসম আফজাল আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর। 

এসময় আরও উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো. বুলবুল খাঁন, নূরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান ফজলুল করিম, প্রতি ওয়ার্ডের মেম্বারগণ,এলাকার মুরুব্বিয়ান ও পানি বন্দি মানুষজন।

প্রধান অতিথি আব্দুর রশিদ তালুকদার ইকবাল বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানিবন্দী মানুষের জন্য ২০ কেজি করে চাউল দিয়েছেন। যাদের ঘরে পানির জন্য থাকার জায়গায় না থাকে তাঁদেরকে কোন স্কুলে আশ্রয়কেন্দ্র হিসাবে জায়গায় দেওয়া হবে।


উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ৯ টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।  প্রতি ইউনিয়নে ৩ টন করে চাউল বিতরণ করা হবে। 

আজ শুক্রবার নূরপুর ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে বিতরণ করা হয়েছে। আগামীকাল শনিবার ব্রাম্মণডুরা ইউনিয়নে বিতরণ করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার