শায়েস্তাগঞ্জে জনতার হাতে দুই ছাগল চো র আ ট ক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে জনতার হাতে দুই ছাগল চো র আ ট ক

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ১১:৪৯:১৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে জনতার হাতে দুই ছাগল চো র আ ট ক

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়েল মিয়া (২৫) ও মঞ্জিল মিয়া (২২) নামে ২ ছাগল চোরকে হাতে নাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার ( ২৫ জুন ) বিকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার কুটিরগাও গ্রামের খোয়াই নদীর পাড়ে এ ঘটনাটি ঘটেছ।

জুয়েল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের আছকির মিয়ার পুত্র ও মঞ্জিল মিয়া একই উপজেলার বিরামচর গ্রামের ফজলু মিয়ার পুত্র ।

এ ব্যাপারে ছাগলের মালিক শায়েস্তাগঞ্জ পৌরসভার কুটিরগাও গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রোজিনা বেগম জানান, ওই সময় তার ছাগল ২টি ঘরের বারান্দায় বাধা ছিল। তিনি এসময় বাড়িতে ছিলেন না। কোন লোকজন বাড়িতে না থাকায় এক ফাঁকে চোরেরা ছাগল ২টি ধরে বাড়ির পার্শ্ববর্তী খোয়াই নদীর পাড়ে নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাদেরকে দেখে সন্দেহ হলে ছাগলসহ তাদেরকে আটক করে। পরে স্থানীয় জনতা শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূইয়া আটক চোরের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান , তাদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে এবং জুয়েল মিয়া পলাতক আসামী।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার