মাধবপুরে ৭৩ কেজি গাঁ জা সহ তিন না রী ও এক যু ব ক আ ট ক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

মাধবপুরে ৭৩ কেজি গাঁ জা সহ তিন না রী ও এক যু ব ক আ ট ক

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৪:০০:৩৩ পূর্বাহ্ন

মাধবপুরে ৭৩ কেজি গাঁ জা সহ তিন না রী ও এক যু ব ক আ ট ক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ৭৩ কেজি গাঁজাসহ তিন নারী ও এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকার মোশারফ মিয়ার কন্যা জেসমিন আক্তার (৪০), হোসেন মিয়ার কন্যা শারমিন আক্তার (২৫) ও রাব্বি মিয়ার কন্যা সাজেদা বেগম (৬৫) কে আটক করেন।

অপর এক অভিযানে মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় র‍্যাব-৯, সিপিবি -৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর এসআই মো: তৌহিদ রহমান এর নেতৃত্বে র‍্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ মো.আজিদ মিয়া (৩২) নামে এক ব্যাক্তিকে আটক করেন। সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামের দুধ মিয়ার পুত্র। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার