শায়েস্তাগঞ্জে অসুস্থ রোগীদেরকে সুচিকিৎসার জন্য চেক প্রদান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে অসুস্থ রোগীদেরকে সুচিকিৎসার জন্য চেক প্রদান

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ১০:৫০:০৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে অসুস্থ রোগীদেরকে সুচিকিৎসার জন্য চেক প্রদান

ছবি : নিজস্ব


হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজডসহ ৬ রোগীকে জনপ্রতি ৫০ হাজার করে ৩ লাখ টাকার সরকারী আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। এ টাকায় ওইসব রোগী সুচিকিৎসা গ্রহণ করবেন। বৃহস্পতিবার  (২৭ জুন ) দুপুরে উপজেলা প্রশাসনের  সভাকক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

জানা যায়,  স্ট্রোক প্যারালাইজড- ৩ জন, কিডনি-২ জন ও জন্মগত হৃদরোগ- ১ জন মোট ৬ জন রোগী সুচিকিৎসা গ্রহণ করার জন্য চেক গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচি ২০২৩-২০২৪ অর্থ বছরের এ চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. নাহিদ ভুইয়া, ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী , মহিলা ভাইস চেয়ারম্যান  মমতাজ বেগম ডলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আজিজুর রহমান মাসুদ, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী দিলীপ কৈরী, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু, সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন মামুন, ফিরোজুল ইসলাম, সাংবাদিক মইনুল হাসান রতন, আব্দুল হক রেনু সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার