একটি গাছ কেন, একটি পাতাও কেউ নিতে পারবে না-ব্যারিস্টার সুমন এমপি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

একটি গাছ কেন, একটি পাতাও কেউ নিতে পারবে না-ব্যারিস্টার সুমন এমপি

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ১০:২০:৫৪ পূর্বাহ্ন

একটি গাছ কেন, একটি পাতাও কেউ নিতে পারবে না-ব্যারিস্টার সুমন এমপি

ছবি: নিজস্ব


হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমাকে না কেটে গাছ কাটা যাবে না। আমি পাঁচ বছর ক্ষমতায় থাকার সময় সাতছড়ি জাতীয় উদ্যান থেকে একটি গাছ কেন, একটি পাতাও কেউ নিতে পারবে না। 

তিনি বৃহস্পতিবার দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানের মিলনায়তনে আয়োজিত সহ- ব্যবস্থাপনা কমিটির সভায় একথা বলেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। 

ব্যারিস্টার সুমন আরো বলেন, আমি জেনে অনেক কষ্ট পেয়েছি, বিগত পঞ্চাশ বছরেরও নাকি কোন এমপি, মন্ত্রী এখানে এসে সাতছড়ি জাতীয় উদ্যানের উন্নয়নে ব্যাপারে কথা বলেননি। অথচ বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী  গত ১০ বছর ধরে চুনারুঘাট-মাধবপুরের এমপি ছিলেন।

সহ-ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চুনারুঘাট  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মৌলভীবাজার ডক্টর মো. জাহাঙ্গীর আলম, মো. মাযহারুল ইসলাম জাহাঙ্গীর, জামিল মোহাম্মদ খান, মাহিদুল ইসলাম, হিল্লোল রায়, মো. শফিকুল ইসলাম আবুল, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, নিজামুল হক চৌধুরীসহ অনেকেই।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার