আজমীরিগঞ্জে পানিতে ডু বে দুই শিশুর মৃ ত্যু
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

আজমীরিগঞ্জে পানিতে ডু বে দুই শিশুর মৃ ত্যু

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ১১:২৯:২৯ পূর্বাহ্ন

আজমীরিগঞ্জে পানিতে ডু বে দুই শিশুর মৃ ত্যু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলার পর গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের মাহমুদপুর গ্রামে এদুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) ও একই গ্রামের রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে প্রলয় ও সুর্য দাস অন্যান্য শিশুদের সাথে মাহমুদপুর মাঠে ফুটবল খেলা শেষে মাঠ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে প্রলয় ও সুর্য পুকুরের সিড়ি থেকে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করে শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় স্থানীয়রা পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুপুর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

মাহমুদপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য অরুণ কুমার তালুকদার বলেন, মাঠে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তাদের পরিবার থেকে ময়না তদন্ত ছাড়ার লাশ নেয়ার জন্য আবেদন করেছেন। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার