ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে।
পৌর ময়র হাবিবুর রহমান মানিক আজ রবিবার(৩০ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৩ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৯৭৯ টাকার বাজেট পেশ করেন।
এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগীতা কামনা করেন।
পৌর নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় পৌর কাউন্সিলর বাবুল হোসেন,আব্দুল হাকিম,মোবারক উল্লাহ,বিশ্বজিত দাস,শেখ জহিরুল ইসলাম,ইশরাত জাহান ডলি,স্বপ্না পাল,সাহা বানু, আবজল মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা / টিটু




