বানিয়াচংয়ে দু‘পক্ষের সং ঘ র্ষে ৩০ জন আহত
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে দু‘পক্ষের সং ঘ র্ষে ৩০ জন আহত

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ১০:৫৮:০৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে দু‘পক্ষের সং ঘ র্ষে ৩০ জন আহত

ফাইল ছবি


হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্য সর্দার নির্বাচন কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। রবিবার(৩০ জুন) সকাল ১১টায় বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের শেখ শাহনেওয়াজ ফুল মিয়ার বাড়িতে  ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঘটনার দিন নন্দীপাড়া গ্রামের সর্দার নির্বাচন করার জন্য নন্দীপাড়া গ্রাম ও আশপাশের গ্রামের মানুষজন পূর্বনির্ধারিত শেখ শাহনেওয়াজ ফুল মিয়ার বাড়িতে জমায়েত হয়েছিলেন। নন্দীপাড়া গ্রামের সর্দার নির্বাচনে শেখ বাবুল বক্স ও ইউপি সদস্য লোকমান মিয়া নিজেদের নাম ঘোষনা করেন।

উভয় প্রার্থীর ভোটার বাছাই চলাকালে লোকমান মেম্বার ও বাবুল বক্সের লোকজনের মধ্যে বাকবিতন্ডায়র এক পর্যায়ে উভয় পক্ষ  হামলায় জড়িয়ে পড়েন এবং উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে ৩০ জনের মতো আহত হন। আহতদেরকে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদেরকে হবিগঞ্জ জেলা সদর ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান,পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। কোন পক্ষ যদি পুনরায় কোন খারাপ পরিস্থিতি তৈরি করতে চান তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এ ব্যাপারে কেউ এখনও কোন মামলা দায়ের করেন নাই।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার