নিরাপত্তা চেয়ে এমপি সুমনের ডায়রি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

নিরাপত্তা চেয়ে এমপি সুমনের ডায়রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০৮:২১:৫৬ পূর্বাহ্ন

নিরাপত্তা চেয়ে এমপি সুমনের ডায়রি

ছবি: সংগৃহীত


মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। জীবনের নিরাপত্তা চেয়ে এরই মধ্যে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সুমন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই জনপ্রতিনিধিকে হত্যা করতে চায় একটি মহল। গণমাধ্যমে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার সুমন। কারা হত্যা করতে চায় তাকে, আর কারাই বা হুমকি দিচ্ছেন তাকে?

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে চুনারুঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল। এই ঘটনার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ব্যরিস্টার সুমন। জিডির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শরীফুজ্জামন শরীফ কালবেলাকে জানিয়েছেন, অফিসিয়াল কপি এখনো তার হাতে পেঁৗছেনি। জিডির কপি পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ৮টার সময় তার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে ব্যারিস্টার সুমনের হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। সুমন যেন রাতে বাইরে বের না হন এবং সাবধানে থাকেন। 

জিডিতে সুমন আরও উল্লেখ করেছেন, তখন তিনি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান ব্যরিস্টার সুমন। 

জিডির কপি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন, ভয়টা মৃত্যুর নয়, ভয়টা তার এলাকার মানুষের জন্য! কী হবে যদি বেঁচে না থাকেন। প্রশাসন হুমকিদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবেন বলেও আশা সুমনের। তিনি মনে করেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংসদে সোচ্চার হওয়া এবং কতিপয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিজ উদ্যোগে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিয়ে থাকতে পারে। 

হুমকির বিষয়ে জানতে চুনারুঘাট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার