ছবি : নিজস্ব
মাধবপুর থানার সদ্য বদলিকৃত ওসি রকিবুল ইসলাম খানকে বিদায় এবং নব যোগদানকৃত ওসি জাবেদ মাসুদকে বরণ করে নেওয়া হয়েছে। আজ সোমবার(১ জুলাই) সন্ধ্যায় মাধবপুর থানা মিলনায়তনে এক অনুষ্টানের আয়োজন করা হয়।
মঞ্চে উপবিষ্ট ছিলেন, বিদায়ী ওসি রকিবুল ইসলাম খান,নবাগত ওসি জাবেদ মাসুদ,ওসি (তদন্ত) মোঃ আতিকুর রহমান, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান,মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়,চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মুহিত মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাংবাদিক মোঃ আইয়ুব খান,সাংবাদিক শংকর পাল সুমন,সাংবাদিক রোকন উদ্দিন লস্কর,সাংবাদিক সাব্বির হাসান,এশিয়ান টেলিভিশন প্রতিনিধি আজিজুর রহমান জয় প্রমুখ। বক্তারা বিদায়ী ওসির কর্মকালীন সময়ের স্মৃতিচারণের পাশাপাশি নবাগত ওসির সাফল্য কামনা করেন।
জৈন্তাবার্তা/ মনোয়ার




