মাধবপুরে কঙ্কাল তুলে কবরস্থানে সবজি চাষ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

মাধবপুরে কঙ্কাল তুলে কবরস্থানে সবজি চাষ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৭:০৭:৪৪ পূর্বাহ্ন

মাধবপুরে কঙ্কাল তুলে কবরস্থানে সবজি চাষ

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে পুরনো কবরস্থান দখল ও লাশের ক্ষয়ক্ষতি সাধন করে চাষাবাদ করায় লাশের স্বজন ও এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলার চৌমুহনী ইউপির কমলপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র বজলু মিয়া(৫৫) বৈধ দলিলাদি না থাকা সত্ত্বেও ওই কবরস্থান দখল করায় স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

এলাকাবাসীর দাবি,কবরস্থানটিতে কমলপুর গ্রামের ইউনুস মিয়ার পুত্র রফিক মিয়ার ভাগিনা সজীব মিয়ার ও তার চাচা শাহজাহান মিয়ার কবর রয়েছে,আব্দুল হাসিমের ২ ছেলের কবর যাদের নাম আনিস ও হামিদ কবর,মতলিব মিয়া কন্যা মর্জিনা বেগমের কবর ও মুমিন মিয়ার শাশুড়ির কবরও রয়েছে সেখানে। এছাড়া কয়েকজন শহিদ মুক্তিযোদ্ধাদের কবরসহ অসংখ্য জ্ঞাত-অজ্ঞাত বহু মানুষের কবর রয়েছে ওই কবরস্থানটিতে।

স্থানীয়রা আরো জানাচ্ছে, কবরস্থানে কৃষি সবজি ফলানো অত্যন্ত রুচি বিবর্জিত কাজ।জেনে কেউ ওই সবজি খাবে না।এতে ভোক্তাদের সাথে এক ধরনের প্রতারণা বা ছলনাও করা হচ্ছে।

জানা যায়,কয়েক যুগ আগে আব্দুল মাওলা নামে এক লোক স্থানীয় কমলপুর মৌজার এসএ দাগ ২৪৪৭ এর ০৯ শতক  জায়গা কবরস্থান হিসেবে দান করলে তা রেকর্ড হয়।এসএ রেকর্ডে এটি কবরস্থান হিসেবে রেকর্ড রয়েছে।

কবরস্থানের বর্তমান দখলদার বজলু মিয়া জানান, এটি একাধিক বিক্রির মাধ্যমে তার কাছে এসেছে। এটি কবরস্থান নয় বরং তাদের মালিকানাধীন কৃষি জমি।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া জানান, এখানে আমার ভাগিনা ও আপন চাচার লাশ রয়েছে। এরা তাদের কঙ্কাল তুলে ফেলে চাষাবাদ করছে। এরা জঘন্য কাজ করছে।এটি দখলমুক্ত না হলে আমরা তীব্র আন্দোলনের ডাক দেব। আমরা এর বিচার চাই স্থানটিতে শতাধিক কবরও রয়েছে এলাকাবাসীর।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন,আমরা আইন-শৃঙ্খলা সভায় এটি উদ্ধারে জোরালো প্রস্তাব রাখবো।

সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান, 'বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।আজ(২ জুলাই) একজন তহশিলদারকে সেখানে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে খোঁজখবর নিতে।'

ইউএনও এ কে এম ফয়সাল জানান,'বিষয়টি আমার জানা নেই।তবে খোঁজ নিয়ে দেখবো।'

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার