নবীগঞ্জে তেলবাহী গাড়ি ও সিএনজির সং ঘ র্ষে নি*হত ১
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে তেলবাহী গাড়ি ও সিএনজির সং ঘ র্ষে নি*হত ১

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে  তেলবাহী  গাড়ি ও সিএনজির সং ঘ র্ষে  নি*হত ১

ছবি : নিজস্ব


ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে তৈলবাহী গাড়ি ও সিএনজি মূখমোখি সংঘর্ষে চালক নিহত। গুরুতর আহত দুই যাত্রী।

মঙ্গলবার ( ০২ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে সৈয়দপুর বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে আউশকান্দি গ্যাস পাম্পে গ্যাস নিতে আসার পথি মধ্যে আউশকান্দি মুনিম ফিলিং ষ্টেশনের সামনে আসা মাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা একটি তৈলবাহী গাড়িকে ওভাররটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত রহমত মিয়ার পুত্র ফজল মিয়া (২২) ঘটনাস্থলেই সিএনজির সামনে ভেঙ্গে তার মাথা ফেটে মগল বের হয়ে যায় এবং দুই হাতও ভেঙ্গে যায়। পরবর্তীতে সে ঘটনাস্থলেই মারা যায়।

এবং সিএনজিতে থাকা ১০নং দেবপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের বদরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী (৩৫) গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এবং দূর্ঘটনা কবলিতস্থানে কিছু দিন পর পর সড়ক দুর্ঘটনায় যাত্রী ও চালক সহ নিহত ও  অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। তাই স্থানে আইল্যান্ড না থাকার কারণে স্থানীয়রা আইল্যান্ডের দাবীতে মহা সড়ক প্রায় ঘন্টাখানে বন্ধ করে রাখেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যান। এবং ঘাতক তৈলবাহী ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা গাড়ির পিছু নিয়ে সৈয়দপুর বাজারে ঘাতক গাড়িটিকে আটক করেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগীতায় যানচলাচল স্বাভাবিক করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার হাইওয়ে ভারপ্রাপ্ত ওসি পরিমল দাশ। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার