ব্যারিষ্টার সুমনকে হ ত্যা র হু ম কির প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ব্যারিষ্টার সুমনকে হ ত্যা র হু ম কির প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৯:৫৬:৩৮ পূর্বাহ্ন

ব্যারিষ্টার সুমনকে হ ত্যা র হু ম কির প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

ছবি : নিজস্ব


হবিগঞ্জ -৪ আসন ( মাধবপুর - চুনারুঘাট)  ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কে হত্যার হুমকির প্রতিবাদে শায়েস্তাগঞ্জ মহাসড়কে নতুন ব্রীজ গোলচক্কর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন ও এক প্রতিবাদ সভা করা হয়েছে ।

বৃহস্পতিবার (৪ জুলাই ) বিকালে ঢাকা - সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শেষে প্রতিবাদ সমাবেশে অনু্ষ্ঠিত হয়।

উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রজব আলীর সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় এতে  বক্তব্য রাখেন , চুনারুঘাট উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খায়রুন আক্তার , শিল্পপতি এম এ মালেক জাপানী,  জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের নেতা শাহজাহান চৌধুরী সেজু , চুনারুঘাট উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বশির, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আঞ্চলিক যুবলীগের সভাপতি মো. ফারুক মিয়া , চুনারুঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক সোহেল আরমান , উপজেলা যুবলীগ নেতা সুমন শেখ ,  উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল আলম রাসেল, সহ-সভাপতি  মিজানুর রহমান জার্নেল, সাধারন সম্পাদক রায়হান রেজা মাসুম  প্রমূখ ।

বক্তারা বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এমপি ব্যারিস্টার সুমনের হত্যার হুমকি দাতাকে ২৪ ঘন্টার  মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । অন্যতায় চুনারুঘাট - মাধবপুর উপজেলা সহ জেলার প্রতিটি উপজেলার সর্বস্তরের জনতা কঠোর আন্দোলনে মহাসড়কে রাজপথে নামবে । এ সময়  শায়েস্তাগঞ্জ মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার