ব্যারিস্টার সুমনকে হ ত্যার হু ম কির প্র*তিবাদে বাহুবলে মানববন্ধন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমনকে হ ত্যার হু ম কির প্র*তিবাদে বাহুবলে মানববন্ধন

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৪:০৭:৫৭ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমনকে হ ত্যার হু ম কির প্র*তিবাদে বাহুবলে মানববন্ধন

ছবি : নিজস্ব


হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল ১১টার সময় বাহুবল উপজেলার মিরপুর বাজার চৌমুহনীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মিরপুর বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতি ও এস এস ফুটবল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের কৃতী সন্তান ও মানবতার ফেরিওয়ালা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, দুর্নীতিবাজ এবং লুটপাটকারীদের মূর্তিমান আতঙ্ক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপিকে হত্যার হুমকিদাতা ও তাদের নির্দেশদাতা গডফাদারদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি ব্যারিস্টার সুমনের নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করতে হবে।

বক্তারা আরও বলেন, ব্যারিস্টার সুমন দেশের রাঘববোয়ালদের দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে সোচ্চার আছেন। পাশাপাশি উচ্চ আদালতেও তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সক্রিয়। তাকে হুমকি দিয়ে লাভ নেই, কারণ আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে রয়েছি। অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।


মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য দেন মিরপুর বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলাউর রহমান সাহেদ, সানসাইন মডেল হাই স্কুলের পরিচালক এম সামছুউদ্দিন, ডাঃ উজ্জ্বল ঘোষ, পল্লী বন্ধু ফরিদ, সমাজ সেবক পাভেল মিয়াসহ প্রমুখ

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার