স্ত্রীর অধিকার দাবি করায় শ্বশুরবাড়িতে হা ম লা র শি*কার ডলি !
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

স্ত্রীর অধিকার দাবি করায় শ্বশুরবাড়িতে হা ম লা র শি*কার ডলি !

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৭:৪৯:১৬ পূর্বাহ্ন

স্ত্রীর অধিকার দাবি করায় শ্বশুরবাড়িতে হা ম লা র শি*কার ডলি !

ছবি : নিজস্ব


হাতে বিয়ের কাবিননামা নিয়ে স্বামীর বাড়িতে বিয়ের স্বীকৃতি পেতে বিগত ২ দিন ধরে অনশন শুরু করছিলেন এক  ডলি আক্তার (২১) একজন। এ ঘটনায় এলাকার মানুষ তাকে দেখতে ভীড় জমায়। চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। রবিবার (৭ জুলাই) রাতে শ্বশুরবাড়ির লোকজন ও ডলির উপর হামলা শুরু করে। প্রচন্ড আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ের এক্তিয়ারপুর গ্রামে। অভিযুক্ত ও স্বীকৃতি না দেওয়া  স্বামী নাম আরব আলী ওই গ্রামের জমির আলী ছেলে। ভুক্তভোগী মেয়েটির নাম ডলি আক্তার(২১) একই ইউনিয়নের দাশপাড়া গ্রামের বাসিন্দা।

ডলি আক্তার বলেন, আমার স্বামী ও তার বাড়ির লোকজন আমার বিয়ের কাবিননামা  স্বীকার করছে না।আমার অতীত নিয়ে অপবাদ রটাচ্ছে। তারা বলছে আমি না কি জোরপূর্বক আমার স্বামীকে কাবিননামায় স্বাক্ষর করাতে বাধ্য করিয়েছি। আমার এখন কোথাও যাওয়ার জায়গা নেই। আমি স্বামীর ঘরে যাব, না হয় পরপারে।

স্বামী আরব আলী মুঠোফোনে বলেন,এ ঘটনায় আমি অনেক লোকজনকে টাকা খাইয়েছি। ওই মেয়ে এখন আবার আমাকে ব্ল্যাকমেইল করছে।আমি ওই মেয়েকে বিবাহ করিনি।

মাধবপুরের ওসি (তদন্ত) মোঃ আতিকুর রহমান   জানান, কাবিননামা ও যাবতীয় প্রমাণ থাকা সত্ত্বেও স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়া এক ধরনের অপরাধ।আমরা ঘটনাস্থল ঘুরে এসেছি।মেয়ের উপর হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার