আজমিরীগঞ্জে শতাধিক পরিবার পানিবন্দি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে শতাধিক পরিবার পানিবন্দি

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৯:০১:২০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে শতাধিক পরিবার পানিবন্দি

ছবি: নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট গ্রামের নবী নগরে প্রায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পরেছে।  উজানের ঢলের পানি এসে সুরমা কুশিয়ারা ও কালনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আজমিরীগঞ্জের বদল পুর এলাকায় কৈয়ার ঢালা নামক স্লুইস গেটের দু পাশের সড়ক ভেঙে গিয়েছে।  সেই বাড়তি পানি প্রবেশ করছে জলসূখা বিরাট হাওরে।  তলিয়ে গিয়েছে বেশ কিছু  চলাচলের সড়ক।পানিবন্দি হয়ে পরেছেন এলাকার প্রায় শতাধিক পরিবার। 

সরজমিন গিয়ে দেখা যায় উপজেলার সদর ইউনিয়নের নবী নগর গ্রামের প্রায় শতাধিক পরিবার পানিবন্দি।  ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলা ফেরা ও দৈনন্দিন কার্যক্রম। 

নবী নগরের বাসিন্দা আলম মিয়া জানান, আমাদের বাড়ি ঘরে ও রাস্তায় সব জায়গায় পানি আমরা চলাচল করতে পারি না এমনকি আমরা হাট-বাজারে যেতেও আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে । আলম মিয়া আরও বলেন, আমাদের এলাকার কোন জনপ্রতিনিধি আমাদের খোঁজ নিতে আসেননি। স্থানীয় আরেক বাসিন্দা কবির মিয়া জানান আমাদের বাড়িঘরে পানি আমরা চলাচল করতে পারতেছি না। আমাদের এলকার মেম্বার চেয়ারম্যান আমাদের খোঁজ খবর নিলে আমাদের উপকার হতো।

সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মো. আলী রহমান বলেন, আমার ওয়ার্ডের যে পানিবন্দি পরিবার রয়েছে আমি চেয়ারম্যানকে অবগত করেছি। 

এ বিষয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুল জানান  আমি বিষয়টি অবগত রয়েছি। সরকারী প্রনোদনা আসলে আমরা এই এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে বন্টন করবো।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার