শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও মিটার রিডার বই হস্তান্তর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও মিটার রিডার বই হস্তান্তর

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৮:০৬:৫২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও মিটার রিডার বই হস্তান্তর

ছবি: নিজস্ব


শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধনের আজ ৮ম দিন অতিবাহিত হয়েছে।

 ৮ জুলাই সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়। 

এতে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের লাখাই জোনাল অফিসের এজি এম পলক সাহা। প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের শোষন, নির্যাতন ও নিপীড়ন অব্যাহত রাখা,  গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি করা, স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি পিবিএস একীভূতকরণ, বিভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন,  কর্মচারীর চাকুরি নিয়মিতকরণের দাবিতে এ কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লাইনম্যান আরিফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নোয়াপাড়া জোনাল অফিসের সহকারী জুনিয়র ইন্জিনিয়ার মো. মিজানুর রহমান ভূইয়া।

এতে বক্তব্যে রাখেন, এজিএম এইচ আর রফিকুল ইসলাম, এজিএম আইটি আতিকুল ইসলাম, এজিএম  ওয়েন ডেন নাইমুর রহমান, লাইনম্যান  শরিফুল, যতিন্দ্র, মহিলা বিলিং সহকারী কাকুলী দাস প্রমূখ। 

বক্তারা বলেন, যতদিন পর্যন্ত তাদের দাবী বাস্তবায়ন না হচ্ছে ততদিন প্রর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। বক্তারা আরো বলেন, বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুত সমিতি এই কর্ম সূচি চালিয়ে যাচ্ছে। এছাড়াও যশোরের পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ইছাহাক আলী কে আরইবি এর  সাথে একাত্বতা মত প্রকাশ করায় তাকে নব্য রাজাকার, আরইবির দালাল বলে  আখ্যায়িত করা হয়। তার সংযুক্ত ছবি ‍ব্যানারে জুতার মালা পড়ানো হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। কর্মবিরতি ও মানববন্ধন শেষে সকল মিটার রিডার কর্মচারীরা জেনারেল ম্যানেজার বরাবরে তাদের সকলের গ্রাহক হিসাব বই হস্তান্তর করেন।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার