হবিগঞ্জে কোটাবিরোধী বি ক্ষো ভ মিছিল
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে কোটাবিরোধী বি ক্ষো ভ মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৫:৫৯:১৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে কোটাবিরোধী বি ক্ষো ভ মিছিল

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় শহরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বৃন্দাবন সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

সজীব মিয়ার সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মোহাম্মদের পরিচালায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনাছ মোহাম্মদ, সুশান্ত দাস গুপ্ত, ধীরেন্দ্র মল্লিক, নাঈম আহমেদ ও ফয়সল মিয়া প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে কোটা বাতিলের দাবি জানান। অন্যথায় সারা দেশে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘মেধা না কোটা?, মেধা মেধা’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘সংবিধানের মূল কথা, সুযোগের সমতা’, ‘৭১ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার