‘লাখাইয়ে নদ-নদীগুলো খননের আওতায় আনতে চেষ্টা অব্যাহত থাকবে’
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

‘লাখাইয়ে নদ-নদীগুলো খননের আওতায় আনতে চেষ্টা অব্যাহত থাকবে’

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ০৮:১৯:০৪ পূর্বাহ্ন

‘লাখাইয়ে নদ-নদীগুলো খননের আওতায় আনতে চেষ্টা অব্যাহত থাকবে’

ছবি : নিজস্ব


হবিগঞ্জ জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেছেন, লাখাইয়ের প্রধান ও দীর্ঘনদী  সতাং কে শিল্প বর্জের কবল থেকে রক্ষায় সম্ভব সবকিছু করা হবে। লাখাইর স্থানীয় বুল্লাবাজার এ যানজট নিরসনে বিভিন্ন ধরনের পরিবহন এর জন্য বাস স্ট্যান্ড নির্মানে উদ্যোগ গ্রহণ হবে, নদ নদীগুলোর নাব্যতা ফিরেয়ে আনতে ধলেশ্বরীসহ অপরাপর নদ- নদী গুলো খননের আওতায় আনতে চলমান চেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার্থী ঝরে পড়া বিশেষ করে ছেলে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা সমাবেশ সহ সচেতনতা মূলক প্রচারাভিযান চালাতে হবে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লাখাইয়ে কর্মরত কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ,স্থানীয় সরকারের প্রতিনিধি, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা,সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা সুলতানা এর মতবিনিময় সভা করেন।

এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টানা তৃতীয় বারের মতো নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম।

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রানেশ রন্জন দাস।  স্বাগত বক্তব্য ও লাখাইয়ের সামগ্রিক চিত্র উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

লাখাইয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী সামছুল আরেফিন,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের,  বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী,নাগরিক সংগঠন এর পক্ষে  আবদুল মতিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার