বানিয়াচংয়ে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন- এমপি রুয়েল
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন- এমপি রুয়েল

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৭:৫২:৪৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন- এমপি রুয়েল

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও ১২শত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা  প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(৯ জুলাই)দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে  ৩ দিন ব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। 

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান'র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. এনামুল হক।  উপ-সহকারী কৃষি অফিসার ফারুক আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.ইকবাল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, বর্তমান সভাপতি হিফজুর রহমান চৌধুরী জয় প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া শাহেদসহ স্হানীয় পিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগ,উপজেলা যুবলীগ নেতা এড. আসাদুজ্জামান খান তুহিন প্রমুখ।

২০২৩-২৪ অর্থ বছরের খরাপি-২, ২০২৪-২৫ উৎপাদন মৌসুমের কৃষি প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

প্রায় ১২০০শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রীড জাতের বীণা-১৭ ও বি-৭৫,জাতের ধানবীজ জনপ্রতি  ৫কেজি ও ২০ কেজি করে বিভিন্ন জাতের সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অন্যদিকে বেলা সাড়ে ৫টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের নন্দীপাড়া মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সহকারী(ভূমি)এ্যাসিল্যান্ড এর নেতৃত্বে কৃষিবিদ কৃষি অফিসার মো. এনামুল হক এর অভিযানে সুদিন দাসের গোয়াল ঘরের ভেতর থেকে সরকারের বিনামূল্যে বিতরণকৃত ৫৭ বস্তা বীজ ও ২৩ বস্তা করে উপরে উল্লেখিত,২ জাতের ৪৬ বস্তা সার সহ মোট ১০৩ বস্তা সরকারি মালামাল জব্দ করা হয়।

অভিযানকালে বানিয়াচং থানার এসআই আব্দু মালেকসহ একদল পুলিশ অংশ নেন।

এব্যাপারে কৃষিবিদ কৃষি অফিসার মো. এনামুল হক এই অভিযানের এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে থানায় মামলা করা হবে।



জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার