দিনভর এমপির অপেক্ষায়, নির্ধারিত সময়ে উদ্বোধন হয়নি কৃষি মেলা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

দিনভর এমপির অপেক্ষায়, নির্ধারিত সময়ে উদ্বোধন হয়নি কৃষি মেলা

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৯:৪৫:৪৪ পূর্বাহ্ন

দিনভর এমপির অপেক্ষায়, নির্ধারিত সময়ে উদ্বোধন হয়নি কৃষি মেলা

ছবি : নিজস্ব


বাহুবল উপজেলার কৃষি মেলা উদ্বোধনের জন্য দিনভর নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অপেক্ষায় ছিলেন অনেক দাওয়াতি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষকরা। দুপুর ১টা অতিবাহিত হলেও উদ্বোধন না হওয়ায় কৃষক এবং অনেক দাওয়াতিরা হতাশ হয়ে বাড়ি ফিরে যান। এ ব্যপারে কৃযি অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান এম পি মহোদয়ের কারনে সঠিক সময়ে কৃষি মেলা উদ্বোধন করতে পারিনি।

তিনি না আসায় বাহুবল উপজেলা কৃষি মেলা নির্ধারিত সময়ে উদ্বোধন হয়নি।  যদিও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বুধবার (১০ জুলাই) দিনভর অপেক্ষায় ছিলেন নবীগঞ্জ-বাহুবলে সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি মহোদয় এসে উপজেলা কৃষি মেলাটির উদ্বোধন ঘোষণা করবেন।

সকাল  ১১টায় এমপি কেয়া চৌধুরী এ কৃষি মেলাটি উদ্বোধন করার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকালে শেখ রাসেল মুক্ত মঞ্চ উপজেলা চত্বরে  উপস্থিত হন উপজেলা  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ কুটিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্টাফ ও গণমাধ্যমকর্মীরা।

সকাল থেকে বসে থেকে অপেক্ষার প্রহর গুনতে গুনতে ১টার দিকে জানানো হয় কৃষি মেলা এতো তাড়াতাড়ি  উদ্বোধন করা হবে না। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক, অনেক কৃষক বলেন, সকাল থেকে না খেয়ে বসে থেকে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন।

নির্ধারিত সময়ে কৃষি মেলাটি উদ্বোধন না হওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার  সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেননি। তবে তিনি জানিয়েছেন, আজ বুধবার সকল ১১টায় মেলাটির উদ্বোধন করার কথা ছিল। সে অনুযায়ী দাওয়াত ও মাইকিং করা হয়েছিল।

উপজেলা আওয়ামিলীগে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ কুটি বলেন, যেহেতু কৃষি মেলাটি ১১টায় উদ্বোধনের কথা রয়েছে  , সেহেতু ১১টায়ই এটি উদ্বোধন করা উচিত ছিল। হয়তো এমপি মহোদয় সময়মতো না আসায় এটি নির্ধারিত সময়ে উদ্বোধন হয়নি। সবকিছু ঠিক থাকার পরও  বেশি সময় ধরে শুধু উদ্বোধনের অপেক্ষায় থাকাটা আসলেই দুঃখজনক।

বাহুবল প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মান্নান বলেন, যেহেতু আজ বুধবার সকাল ১১টায় উদ্বোধনের কথা রয়েছে কৃষি মেলাটি। নির্ধারিত সময়ে উদ্বোধন না হওয়াটা দুঃখজনক।

যেহেতু জুলাই মাসের ১০তারিখ উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়। গণমাধ্যমকর্মীসহ অতিথিরা বলেন সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করার পরও নির্ধারিত সময়ে উদ্বোধন না হওয়াটা দুঃখজনক। এটার পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা সেটাও এখন ভাববার বিষয়।

বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম বলেন, উপজেলা কৃষি মেলা উদ্বোধনের জন্য কৃষি অফিস থেকে যেহেতু ১১টায়  নির্ধারণ করা হয়েছে। আমি মনে করি নির্ধারিত সময়ে মেলাটি  উদ্বোধন না করে কৃষি অফিস অন্যতম জঘন্য অপরাধ করেছে। এটি কৃষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মশকরা। কোনো এমপির জন্য কৃষকদের বসে রেখে নির্ধারিত সময়ে উদ্বোধন না হওয়াটা দুঃখজনক। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার