শায়েস্তাগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো চালকের
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো চালকের

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৮:১৩:২২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো চালকের

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পথচারীকে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিপু মিয়া (৪৫)  নামের এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার  (১১ জুলাই)  বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই( বাসস্ট্যান্ড)ও পূরাসুন্দা সড়ক এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পূরাসুন্দা সড়ক এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে কাঁঠাল বুঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক শিপু মিয়া (৪৫) নিহত হয়েছেন। নিহত শিপু মিয়া বানিয়াচং উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। খবর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে যায়।  এতে ঘটনাস্থলে চালক শিপু মিয়া মারা যান। এ ঘটনা আরো একজন আহত হয়েছেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার