ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজে তাগিদ- এমপি আবু জাহির
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজে তাগিদ- এমপি আবু জাহির

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১০:৪১:৫০ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজে তাগিদ- এমপি আবু জাহির

ছবি: নিজস্ব


ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজ দ্রততম সময়ের মধ্যে শুরু করার জন্য তাগিদ দিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তিনি এ তাগিদ দেন।

এছাড়া লাখাই উপজেলার বামৈ থেকে লাখাই বাজার পর্যন্ত অলওয়েদার সড়ক বাস্তবায়নের প্রকল্পটি দ্রুত একনেকে অনুমোদন ও হবিগঞ্জ পৌরসভার প্রধান সড়কে ড্রেন নির্মাণসহ উন্নয়ন বরাদ্দ প্রদানের জন্য তিনি সভায় কথা বলেন।

এমপি আবু জাহির সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান প্রকৌশলীকে এসব উন্নয়ন প্রকল্পের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন।

স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিককের সভাপতিত্বে সভায় বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, গতকাল বিকেল ৩টায় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যোগ দেন। এ সময় হবিগঞ্জ জেলাসহ সারাদেশে লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কথা বলেন।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার