ছবি: সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম সহ ৬ জুয়ারিকে আটক করা হয়েছে।
(২৬শে জুলাই) রাত প্রায় ১ঘটিকায় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.ডালিম আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলচেও ইউনিয়নের অন্তর্গত কামালপুর (উত্তর পাড়া) রসিদ মিয়ার বসত ঘরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলায় লিপ্ত থাকা অবস্থায় তাদের কাছ থেকে দামি ব্র্যান্ডের ২টি বান্ডিল তাস, নগদ ১৪ হাজার ৬ শত ২৫ টাকা ও বসার তৃপাল জব্দ করা হয়।
আটককৃতরা হল : রসিদ মিয়া (৫৫) পিতা মৃত রওশন মিয়া সাং কামালপুর উত্তর হাটি, আরশ আলী (৩২) পিতা মোঃ আক্কর আলী , গোলাম সাদেক(২০) পিতা মোঃ তারা মিয়া, সাহার আলী (৩৬) পিতা মৃত তোতা মিয়া সাং কামালপুর বড়বাড়ি,আব্দুল হক (৪২) পিতা ফুল মিয়া সাং কামালপুর দক্ষিণ পাড়া, মনির হোসেন(৪২) পিতা মৃত আম্বর আলী সাং গজারিয়াকান্দা থানা ইটনা জেলা কিশোরগঞ্জ। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে। জুয়া ও মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
জৈন্তা বার্তা / টিটু




