মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৯:০৯:১১ পূর্বাহ্ন

মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন

ছবি: নিজস্ব


'ভরবো মাছে মোদের দেশ', 'গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে হবিগঞ্জের মাধবপুর  উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

৩১জুলাই, বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ ও এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরবর্তীতে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা শেষে সেরা মৎস্য চাষীদের ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল  সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.এরশাদ আলী,  মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার , উপজেলা সিনিয়র সহকারী  কমিশনার(ভুমি) মো.রাহাত বিন কুতুব,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার  বেগ, মৎস্য কর্মকর্তা মো. আবু আসাদ ফরিদুল হক,মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, সম্পাদক সাব্বির হাসান সহ মৎস্যচাষি ও মৎস্যজীবীগণ।

উল্লেখ্য, ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে মৎস্য সপ্তাহ পালিত হবে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু