মাধবপুরে শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে ট্রাফিক, পরিষ্কার করছে রাস্তাঘাট
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

মাধবপুরে শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে ট্রাফিক, পরিষ্কার করছে রাস্তাঘাট

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৪ ০৪:২৫:১৪ পূর্বাহ্ন

মাধবপুরে শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে ট্রাফিক, পরিষ্কার করছে রাস্তাঘাট

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এছাড়াও উপজেলা পরিষদ, ডাকবাংলো ও মাধবপুর বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতার করছে তারা।

সরেজমিনে মাধবপুর পৌর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক ও মাধবপুর বাজারে গিয়ে দেখে যায়, শিক্ষার্থীর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেটে ব্যবহার করার জন্য সতর্ক করে ছেড়ে দিচ্ছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর পৌরসভার সমন্বয়ক মো: নজরুল ইসলাম জানান, মাধবপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমরা আজকে উপজেলা পরিষদ চত্বর, ডাকবাংলো ও বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি এবং  ঢাকা সিলেট মহাসড়ক ও মাধবপুর বাজারের ভেতরের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি। পুলিশ দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত আমরা দায়িত্ব পালন করবো।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি