শ্রীমঙ্গলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৪ ০৪:৪১:০৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গলে মিনিবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন নাজমা বেগম (৩৫), হাসাইন আহমদ (১৭), ফাহাদ আলম (১২)। জানা যায় এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুরে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কালাপুর পেট্টল পাম্প এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে সিএনজি  দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি যাত্রী নিয়ে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক দিয়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। জানা যায় নিহত এবং আহত হওয়া সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা ও মীরনগর এলাকায়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি