হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের প দ ত্যা গ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের প দ ত্যা গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৯:৪৩:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের প দ ত্যা গ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর মেইলে এ পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে। তিনি ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর থেকে আত্মগোপনে রয়েছেন।

আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরের স্ত্রী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা নূরুল আমিন ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি বিষয়টি শোনার পর জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানান, অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাবেন।’

সূত্রে জানা যায়, পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন,  গত ৪ এপ্রিল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না।  তাই আজ (মঙ্গলবার) থেকে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

এ ব্যাপারে জানতে আলেয়া আক্তারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়

হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নুরুল ইসলাম বলেন, ‘পদত্যাগের বিষয়টি শুধু মন্ত্রণালয় জানে। আমি লোকমুখে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি।’

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক