হবিগঞ্জে দুই সন্তানের জননীর লা শ উদ্ধার, স্বামী পলাতক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে দুই সন্তানের জননীর লা শ উদ্ধার, স্বামী পলাতক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ০৫:৪৪:৩৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে দুই সন্তানের জননীর লা শ উদ্ধার, স্বামী পলাতক

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের যাদবপুর গ্রামে রীমা আক্তার (২৮) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১৪ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করা হয়। রিমা ওই গ্রামের মোঃ শরীফ মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, রিমা মঙ্গলবার দিবাগত রাতে ছেলে-মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে স্বামী শরীফ মিয়া বাড়ী ফিরে দেখেন তার স্ত্রী শাড়ী দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। পরে স্থানীয় লোকজন বিষয়টি অবগত করে সে। দূর্গম এলাকায় হওয়ায় বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী শরীফ মিয়া পলাতক রয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক